
ময়মনসিংহ চরপাড়ার যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ: জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ শহরের চরপাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে “ময়মনসিংহ জেলা শহরের চরপাড়া ও তৎসংলগ্ন এলাকার যানজট নিরসনকল্পে মতবিনিময় শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় অংশীজনরা।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
সভায় বক্তারা চরপাড়া এলাকার যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা আরও জানান, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই চরপাড়া এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তারা আশাবাদী।
© All rights reserved © 2025
Leave a Reply