1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

এসআই অনিক পুলিশের পরিচয়ে প্রতারণা: চাকরির প্রলোভনে ২০ হাজার টাকা আত্মসাত অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

ভুয়া এসআই অনিক পুলিশের পরিচয়ে প্রতারণা: চাকরির প্রলোভনে ২০ হাজার টাকা আত্মসাত অভিযোগ

ব্যুরো চীফ, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীতে পুলিশের এসআই অনিক পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অর্নিয়া দেবনাথ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৬ তারিখে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের জিলাপি পট্টি এলাকায় অর্নিয়ার বাবা নিরঞ্জন দেবনাথের সঙ্গে অভিযুক্ত অনিক (৩২) নামে এক ব্যক্তির পরিচয় হয়। সে নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দিয়ে পুলিশ লাইন্স ক্যান্টিনে বাবুর্চির চাকরি দেওয়ার আশ্বাস দেয়। এ সময় নিরঞ্জন দেবনাথের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নেয়।

পরবর্তীতে ২৮ মার্চ অভিযুক্ত ব্যক্তি অর্নিয়া দেবনাথকে ফোন করে জানায় যে চাকরি নিশ্চিত হয়েছে। পরে কৌশলে বিকাশ নম্বরে আরও ৫ হাজার টাকা নেয়।
এভাবে মোট ২০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

অর্নিয়া দেবনাথ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত ভয়ংকর প্রকৃতির এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় তাদের কাছে সাক্ষীও রয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সতর্কতা: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি