1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

কোতোয়ালীর বেংরুল ওসি শিবিরুলের ভয়ে মাদক কারবারীরা মাটির তলেও আতঙ্ক গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

কোতোয়ালীর বেংরুল ওসি শিবিরুলের ভয়ে মাদক কারবারীরা মাটির তলেও আতঙ্ক গ্রেপ্তার ৪

ব্যুরো চীফ ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে নগরীর আকুয়া একাডেমির মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এসময় শীর্ষ মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত ফরিদাসহ তানজিল, স্বেচ্ছাসেবক দলের নেতা মনির ও শিহাব নামে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ১০০০ পিস বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি