
পলাশবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ ক্রাইম তালাশ টিম ঃ রংপুর বিভাগ।
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম(২০) কে গ্রেফতার করেছে র্যাব। আজ (৭ এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল আলিমের সাথে মিতু নামে এক তরুণীর ৪ বছর পুর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে আব্দুল আলিম ও তার পরিবারের সদস্যরা মিতুর ওপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে এবং বিচ্ছেদের জন্য চাপ দেয়।
এছাড়াও গৃহবধূ মিতু আত্মহত্যার জন্যও একাধিকবার প্ররোচনা দেয়। এরই প্রেক্ষিতে বারো জানুয়ারী দুপুর ২ টার দিকে মিতু অভিমান করে তার স্বামী আব্দুল আলিমের ঘরের ধরনার সাথে ওড়না গলায় পেঁচিয়ে ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে ফাঁস হতে গৃহবধূ মিতু কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে গৃহবধূর পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৭ চট্রগ্রাম ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল(৬ এপ্রিল) সোমবার বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উনসত্তুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ঘটনার পলাতক আসামি আব্দুল আলিম কে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল আলিম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর(রওশনবাগ)গ্রামের আব্দুল মাবুদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য গ্রেফতার আব্দুল আলীম কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
© All rights reserved © 2025
Leave a Reply