1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার, আদালতে সোপর্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার, আদালতে সোপর্দ

ক্রাইম তালাশ টিম  বার্তা বিভাগ ঃ মধ্যে বাড্ডা ঢাকা

‎গাইবান্ধার পলাশবাড়ী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন পলাশ আহমেদ (৩৫), বায়তুল মাল সম্পাদক, পলাশবাড়ী যুব জামায়াত এবং গোলজার রহমান (৩৪), রুকন, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী। তারা এজাহারভুক্ত যথাক্রমে ১নং ও ৪নং আসামি বলে জানিয়েছে পুলিশ।
‎গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
‎এর আগে একই ঘটনায় কানন (সেক্রেটারি, ২নং ওয়ার্ড, পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামী; এজাহারভুক্ত ৩নং আসামি) এবং মিজান (সাবেক আমীর, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী; তদন্তে প্রাপ্ত আসামি) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
‎সর্বশেষ গ্রেফতারকৃত দুই আসামিকেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি