1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্যুরো চীফ, ময়মনসিংহ।।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুইটি সফল অভিযানে মোট ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১ এপ্রিল ২০২৬ রাত ১০টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বেরিবাধ থানাঘাট এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭), মোঃ রসুল মিয়া (২৬) ও মোঃ মুন্না মিয়া (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। পুলিশ জানায়, সাদ্দামের বিরুদ্ধে ১০টি, রসুলের বিরুদ্ধে ১টি এবং মুন্নার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

অপরদিকে, একই দিন রাত ১১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানার কৃষ্টপুর এলাকা থেকে আরও একটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মোঃ আকবর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি