
বগুড়া প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: রানু সভাপতি, কালাম আজাদ সাধারণ সম্পাদক।
মোঃ ইসমাঈল হোসেন,উত্তরাঞ্চল প্রতিনিধি।
বগুড়া প্রেসক্লাবে ২৮ জুন-২৫,(শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।
১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।
সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হাসান রানু, তার প্রাপ্ত ভোট ৭৯তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান পেয়েছেন ৭৫ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কালাম আজাদ,তার প্রাপ্ত ভোট ৮১,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট। গতকাল শনিবার উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী।
কার্যনির্বাহী কমিটির অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে-
সহ-সভাপতি রাহাত আহম্মেদ রিটু প্রাপ্ত ভোট ৯০,মীর সাজ্জাদ আলী সন্তোস প্রাপ্ত ভোট ৬৩,মীর্জা সেলিম রেজা প্রাপ্ত ভোট ৬০,
#যুগ্ম সাধারণ সম্পাদক-তোফাজ্জল হোসেন প্রাপ্ত ভোট ৮৩,সাইফুল ইসলাম প্রাপ্ত ভোট ৭৯,
দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু প্রাপ্ত ভোট ৮৯,
কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন প্রাপ্ত ভোট ৮৪,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ প্রাপ্ত ভোট ৮৬,্রীড়া সম্পাদক আব্দুর রহিম প্রাপ্ত ভোট ৭৮,
পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন প্রাপ্ত ভোট ৮৫,
কার্যনির্বাহী সদস্য-মহসীন আলী রাজু প্রাপ্ত ভোট ৮৮,এডভোকেট আব্দুল মান্নান প্রাপ্ত ভোট ৮৪,আব্দুর রহিম বগরা প্রাপ্ত ভোট ৮২,শামীম আহম্মেদ প্রাপ্ত ভোট ৭৯,জহুরুল ইসলাম প্রাপ্ত ভোট ৭৪, শাহ আলম শেখ মুক্তার প্রাপ্ত ভোট ৬৯,গোলজার হোসেন মিটু প্রাপ্ত ভোট ৬৮,শাহেদুজ্জামান সিরাজ বিজয় প্রাপ্ত ভোট ৬৮,হারুন অর রশিদ তালুকদার প্রাপ্ত ভোট ৬২।
দীর্ঘ কয়েক বৎসর পর উৎসবমুখর পরিবেশ ছিল নির্বাচনে।ভোটগ্রহণ ও ফলপ্রকাশ নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা সাংবাদিক সমাজের প্রগাঢ় অংশগ্রহণ ও স্বচ্ছ নির্বাচনের প্রমাণ।
নতুন নির্বাচিত নেতৃবৃন্দদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক,পেশাজীবী ও সুশীল সমাজ।প্রথম বৈঠক আয়োজনের তারিখ এবং ভবিষ্যৎ কর্মসূচি অল্প দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply