
পলাশবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন ও চেক বিতরণ করলেন ডা. মইনুল হাসান সাদিক
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির হাতে চেক বিতরণ করেছেন ডা. মইনুল হাসান সাদিক।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সফলতা কামনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজা উদযাপনে সহায়তার অংশ হিসেবে সংশ্লিষ্ট কমিটির হাতে চেক তুলে দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply