1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের আয়োজ‌নে শিক্ষার্থী‌দের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ Time View

পলাশবাড়ীতে পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের আয়োজ‌নে শিক্ষার্থী‌দের প্রী‌তি ফুটবল ম‌্যাচ অনুষ্ঠিত

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের আয়োজ‌নে স্কুল পর্যা‌য়ে মেয়ে শিক্ষার্থী‌দের প্রী‌তি ফুটবল ম‌্যাচ।

২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে মানবা‌ধিকার সপ্তাহ উদযাপ‌নে উপলক্ষে পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের আয়োজ‌নে ও বিএম জেট জার্মান এর কা‌রিগ‌রি আর্থিক সহায়তায়
আমলাগাছী বিএম উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে স্কুল পর্যা‌য়ে মেয়ে শিক্ষার্থী‌দের ম‌ধ্যে প্রী‌তি ফুটবল ম‌্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় হাঁসবাড়ী উচ্চ বিদ‌্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমলাগাছী বি এম উচ্চ বিদ‌্যালয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন আমলাগাছী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক তুহিন সরকার, হাঁসবাড়ী উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রধান আনিসুর রহমান,প্রকল্ল সমন্বয়কারী মাহামুদ মা‌নিক,টেক‌নিক‌্যাল কোঅ‌ডি‌নেটর ম‌তিয়া বেগম মু‌ক্তি,এরিয়া কো অ‌ডি‌নেটর সা‌জেদুল ইসলাম,ফিল্ড ফ‌্যা‌সি‌লি‌টেটর দিপ্তী রানী,শা‌মিমা নাছ‌রিন,মেট ও টিচার এস এম শাহজাহান,শাকিলা জাহান মুন্নি, আশাফউদ্দৌলা,সোহেল,শ্রী জয়দ্রথ,উত্তম কুমার, আমিনুল ইসলাম,মাজহারুল ইসলাম।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি