1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের আয়োজনে চলনবিলে দিনব্যাপী নৌভ্রমণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View

সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের আয়োজনে চলনবিলে দিনব্যাপী নৌভ্রমণ।

মোস্তফা পরামানিক
নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আনন্দ-উৎসবমুখর পরিবেশে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের উদ্যোগে চলনবিলে দিনব্যাপী নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় সিংড়া পয়েন্ট নৌকা ঘাট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। এর আগে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

নৌভ্রমণে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নাটোর জেলা ও সিংড়া উপজেলার অন্তত পাঁচটি প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।দিনব্যাপী এ নৌভ্রমণে সাংবাদিকদের বহনকারী নৌকাটি চলনবিলের বিভিন্ন নয়নাভিরাম ও দর্শনীয় স্থান অতিক্রম করে। যাত্রাপথে ঐতিহাসিক তিশিখালীর ঘাসী দেওয়ান মাজার, বিলসা ব্রিজ, কুন্দইল ব্রিজ এবং বিশ্বরোডের ৯ নম্বর ব্রিজের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অংশগ্রহণকারীরা।নৌভ্রমণকে ঘিরে পুরো যাত্রাপথে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ। কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা ভুলে সাংবাদিক ও অতিথিরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং চলনবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন।পরে নৌযানটি নাদোসৈয়দপুর উঁচু ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি