
মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে গোবিন্দগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে সানোয়ার হোসেন দিপুর ফুলেল শুভেচ্ছা
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ নাজমুল রিনকু
গাইবান্ধা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিংকন এমপি বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোবিন্দগঞ্জ পৌরসভার জনগণের মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু।
আজ এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সানোয়ার হোসেন দিপু নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং গোবিন্দগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন ধর্ম প্রতিমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং গাইবান্ধা-৪ আসনসহ পুরো গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
এ সময় জনাব শামীম কায়সার লিংকন এমপি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এলাকার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।।
© All rights reserved © 2025
Leave a Reply