1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলেন এসিল্যান্ড তামান্না হুরায়রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৬ Time View

ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলেন এসিল্যান্ড তামান্না হুরায়রা

ব্যুরো চীফ ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজায় আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে অবৈধ দখলমুক্ত জমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায় এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজার বি.আর.এস ৩৬৩ নং খতিয়ানের ৫৪১১ নং দাগভুক্ত ০.০৬৫ একর জমি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন। পরে প্রশাসনের উদ্যোগে ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের অনুকূলে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের রায় বাস্তবায়ন ও সরকারি নির্দেশনা অনুযায়ী ভূমি সংক্রান্ত অনিয়ম, দখলবাজি এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে আদালতের রায় কার্যকর হওয়ায় প্রকৃত মালিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ভূমির অধিকার নিশ্চিত করতেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। অবৈধ দখল ও ভূমি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি