1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ঘরে গলা কাটা লাশ উদ্ধার।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৭ Time View

নাটোরের সিংড়ায় নিজ
ঘরে গলা কাটা লাশ উদ্ধার।

মোস্তফা প্রামানিক
নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যক্তিকে নিজ বাড়ির শয়নকক্ষে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (০৪ মে ২০২৬) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (৪৫)
পিতা: কেরামত আলী। তিনি সিংড়া থানার ইটালী ইউনিয়নের ইটালী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষে তাকে নির্মমভাবে হত্যা করে। সকালে বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সিংড়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়। হত্যার সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি