
ময়মনসিংহে এস আই সোহেল রানার অভিযানে আন্তঃজেলা চোর গ্রেফতার, উদ্ধার চোরাই বাইক
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর মোঃ পিয়াল হাসান (২৬) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় কোতোয়ালী থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নগরীর ধোপাখলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পিয়াল হাসানকে হাতেনাতে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পিয়াল হাসান বাঘমারা এলাকার বাসিন্দা। তার পিতা রমজান আলী এবং মাতা পারভিন বেগম।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সাথে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© All rights reserved © 2025
Leave a Reply