1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২১ Time View

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে শওকত আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।

নিহতের পরিবারের সুত্রে জানা যায়, পূর্বে তিনি গদখালী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। কয়েক বছর আগে এক্সিডেন্ট করে পঙ্গু হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতেন।
রবিবার (২০ জুলাই) আনুমানিক বিকাল ৪ টা ২০ ঘটিকায় চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা নামের এক্সপ্রেসের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বেনাপোল রেল পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি