অপারেশন থিয়েটারে আয়া! ময়মনসিংহের একটি ক্লিনিক নিয়ে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি
ময়মনসিংহ নগরীর সেহড়া চামড়াগুদাম এলাকায় অবস্থিত স্বাধীন নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধিত সার্জনের পরিবর্তে এক আয়া অপারেশন পরিচালনা করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত নিবন্ধিত এমবিবিএস সার্জনের পরিবর্তে পারভীন নামে এক নারী, যিনি ক্লিনিকের আয়া হিসেবে পরিচিত, অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার পরিচালনা করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
একইভাবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে সচেতন মহল বলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি শুধু চিকিৎসা নীতিমালার লঙ্ঘন নয়, বরং মানুষের জীবন নিয়ে চরম ঝুঁকি সৃষ্টি এবং আইনগতভাবে গুরুতর অপরাধ। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। তাই স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ মিললে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্যসেবায় অনিয়ম, ভুয়া চিকিৎসা এবং অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণেরও আহ্বান জানিয়েছেন বিভিন্ন মহল।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com