ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য
বিল্লাল হুসাইন।। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে সাফিয়া খাতুন রিমু(২০) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার (৩রা জুন) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাফিয়া খাতুন রিমু ওই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রিয়াদের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে রিমুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর তা উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিহতের স্বজনরা এই মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করছেন। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন। এদিকে, সাফিয়া খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় আহত এক নারীকে চিকিৎসার জন্য স্থানীয় ‘একতা মেডিকেল সার্ভিস’-এ ভর্তি করা হয়েছে বলেও জানা যায়। এলাকার পরিবেশ শান্ত রাখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং রাত হয়ে যাওয়ায় মৃতদেহটি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লাশ বাহী গাড়ীতে রাখা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com