অপরাধ দমনে কৃতিত্ব: জেলার শ্রেষ্ঠ এসআই ও ওয়ারেন্ট তামিলকারী হলেন এসআই আসাদ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই আসাদ।
পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অধিক সংখ্যক ওয়ারেন্ট তামিল এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর এসআই আসাদ বলেন, “এই অর্জন আমার একার নয়, কোতোয়ালী মডেল থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।
ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।
জেলা পুলিশের এ স্বীকৃতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com