ময়মনসিংহ পাটগুদাম রেলওয়ে কোয়ার্টারে মাদক বাণিজ্যের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের পাটগুদাম মদের ডিপো সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টার এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিথী, তার মা গুনুরানী এবং সহযোগী রিপনসহ কয়েকজন মিলে একটি খেজুর গাছের নিচে নিয়মিত মাদকের আসর বসায়। তাদের সঙ্গে গুনুরানীর ছেলে রনিও জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা প্রতিদিন পাইকারি ও খুচরা উভয়ভাবেই মাদক বিক্রি করছে বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসীর আরও অভিযোগ, কেউ এই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।
এমনকি কোনো সাংবাদিক এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে তাকেও ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com