ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন রোকনুজ্জামান সরকার রোকন
শেখ মোঃ দীন ইসলাম, ময়মনসিংহ ক্রাইম তালাশ টিম বার্তা বিভাগ ঃ মধ্যে বাড্ডা ঢাকা 
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন। তার এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ নগরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি নগরবাসীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোকনুজ্জামান সরকার রোকন দীর্ঘদিন ধরে ময়মনসিংহের রাজনীতিতে সক্রিয়। তিনি বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন এবং সিটি করপোরেশনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার দিকে তিনি গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, তার প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং নগর উন্নয়নে তার সফলতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com