ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় কসমেটিকসসহ ৫ জন গ্রেফতা
শেখ মোঃ দীন ইসলাম, ময়মনসিংহ।।ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ বার্তা বিভাগ 
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ তিনজন এবং ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের আরেকটি দল কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮৪ হাজার ৩০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মোছা. আলেয়া (৪৫) ও আবু হুরাইরা (২৮)। এসআই (নিরস্ত্র) যুবরাজ দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ও চোরাচালান দমনে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com