ঝিকরগাছার বাঁকড়ায় ভ্রাম্যমান আদালতে ক্লিনিক মালিককে অর্থদন্ড সহ ক্লিনিক বন্ধ করল মোবাইলকোর্ট
বিশেষ প্রতিনিধি।।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত বাঁকড়া মেডিকেল সার্ভিসেস–এ সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি সাবিকুন নাহার (৩১) মৃত্যুর ঘটনার জেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানা যায়। সোমবার (১৬ই ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে সিজারিয়ান অপারেশনের পর সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা অপারেশনের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন।
নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ জানান, ঘটনার পর ক্লিনিকের লাইসেন্স, অপারেশন সংক্রান্ত কাগজপত্র ও চিকিৎসা সুবিধা যাচাই করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঝিকরগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অতীতেও চিকিৎসা সংক্রান্ত অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় এসেছিল।
প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যথাযথ তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com