
পদ্মা সেতুতে আজ রবিবার সকারে ৩৪তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সময় স্বল্পতা এবং বৈরী আবহাওয়ার কারণে স্প্যানটি বসানো যায়নি।
৩৩তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে ৩৪তম স্প্যানটি বসানো হয়েছে। গত ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৩তম স্প্যান।
চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, করোনাভাইরাস ও বন্যার কারণে স্প্যান বসানোর কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। সেতুর কাজ এখন দ্রুত চলছে। বর্তমানে পদ্মা নদীর স্রোত ও পানির গভীরতা অনুকূলে স্প্যান বসানোর কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com