পলাশবাড়ীতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে চারদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বুধবার (১৮জুলাই) দুপুরে উপজেলা টাউন হলরুমে বইমেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, “মানুষের জীবনে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। সমাজে বইপাঠের প্রবণতা যত বাড়বে, জ্ঞানের পরিধিও তত বিস্তৃত হবে। যে কোনো জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক সমাজসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শেখার মতো অনেক কিছু রয়েছে। চারদিনব্যাপী এই মহতী আয়োজন নতুন প্রজন্মের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান,পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান,আবদুল্লাহ আদিল নান্নু,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক নবীউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্যাংকার উত্তম কুমার,এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বইমেলা চলবে আগামী ১৮ জুলাই থেকে শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com