গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
মাসুদ রানা,পলাশবাড়ী,(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার।
উদ্বোধক হিসেবে ছিলেন, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও রুপমিয়া হোসাইন রাজ প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা মানবাধিকার পরিষদ সভাপতি আমিনুর রহমান, আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. আসাদুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদ সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মমিনুর রহমান, সাবেক আহবায়ক ইশতিয়াক আহমেদ সোহান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ পুনর্বাসনের দাবি জানান। আলোচনা শেষে সংশ্লিষ্টদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com