শামিমুর রহমান মুনের নেতৃত্বে মোহনপুর উপজেলা বিএনপিতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ঃ ক্রাইম তালাশ টিম রাজশাহী বিভাগ
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুর রহমান মুনের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বে উপজেলা বিএনপিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে তিনি বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করেছেন বলে স্থানীয় নেতারা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, শামিমুর রহমান মুনের নেতৃত্বে মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সভা-সমাবেশ, মতবিনিময় সভা এবং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা বিএনপি বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক সক্রিয় ও ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “শামিমুর রহমান মুন সবসময় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেন। তাঁর নেতৃত্বে আমরা সংগঠিত হতে পেরেছি এবং দলের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শক্তিশালী নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকৌশলের কারণে মোহনপুর উপজেলা বিএনপি বর্তমানে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এ ক্ষেত্রে সভাপতি শামিমুর রহমান মুনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগেও তিনি প্রশংসিত হচ্ছেন। নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে আগামী দিনে মোহনপুর উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com