সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন।
মোস্তফা প্রামানিক
নাটোর জেলা প্রতিনিধিঃ
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌরশহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। এখানে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাংবাদিক সৌরভ সোহরাব, আবু জাফর, কামাল পাশা, মোতালেব, ভূমি গ্রহীতা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করা, নাগরিকদের সরাসরি সেবা প্রদান এবং সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই হলো মেলার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com