বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে উপকারভোগীদের মাঝে
গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত এক'হাজার জন উপকার ভোগীদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
১০ মে রবিবার ধাপেরহাট শাখার কার্যালয় থেকে বিজ সমিতির অফিস ভুক্ত উপকারভোগীদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার কমপ্লিয়িন্স অফিসার আহসান হাবীব।
তারা উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক,চাল কুমড়া,ঝিঙে,লাল শাক, ঢেঁড়স বরবটি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী বিজ এনজিও শিক্ষা ও সামাজিক সুরক্ষা ম্যানেজার আনোয়ার জাহিদ এবং সার্বিক তত্ত্বধানে ছিলেন উক্ত কর্মসূচির আঃ লতিফ, ও তপন কুমার সরকার।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com