দেওয়ানগঞ্জ মডেল থানায় নয়া ওসি মোঃ আনোয়ার হোসেন, এলাকায় স্বস্তির প্রত্যাশা
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আনোয়ার হোসেন। তাঁর আগমনে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
জানা গেছে, মোঃ আনোয়ার হোসেন এর আগে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় তদন্তী ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শুধু একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নন, বরং একজন মানবিক মানুষ হিসেবেও পরিচিত। সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত।
দেওয়ানগঞ্জ এলাকায় তাঁর যোগদানের খবরে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্বে থানার সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
নবনিযুক্ত ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।
এদিকে, স্থানীয় সচেতন মহল তাঁর সফলতা কামনা করে বলেন, মানবিক ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেওয়ানগঞ্জ মডেল থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করবেন—এমনটাই তাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com