ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত স্বামী স্ত্রী আহত
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ যশোর প্রতিনিধি
বিল্লাল হুসাইন।। ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে এক যুবক নিহত এবং স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা৩০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ী বেনেয়ালী জফর নগর গ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন বলে জানাযায়।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক জনাব, মো নাজমুল আলম খন্দকার রিনকু
নির্বাহী সম্পাদক জনাব, মোঃ জিয়াউল হক
মোবাইল 01788104994
বাণিজ্যিক বিভাগ জনাব, মোঃ আলী রেজা
মোবাইল 01718879885
সহ সম্পাদক জনাব, মোঃ শাহ মোসলে উদ্দিন বিজন
মোবাইল 01762955340
প্রধান কার্যালয় আলাতুননেছা স্কুল রোড মধ্য বাড্ডা ঢাকা - ১২০০
আঞ্চলিক কার্যালয় উত্তর কোন বগুড়া
যেকোনো অপরাধ অনিয়ম গুম দুর্নীতি ও ভূমি দস্যু কেন্দ্রীক সু নির্দিষ্ট তথ্য আমাদের কে জানান আমরা তা তুলে ধরবো ক্রাইম তালাশ টিম এ জনতার সার্থে।
হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৯৪০৭৫৮৪৪৭
nazmula932@gmail.com